শরীয়তপুর প্রিমিয়ার লীগ শুরু
সংগৃহীত
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো ‘শরীয়তপুর প্রিমিয়ার লীগ-২০২৬’। শুক্রবার শরীয়তপুর জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নূরউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীয়তপুর প্রিমিয়ার লীগ আয়োজনের মাধ্যমে জেলার তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে জেলার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
টুর্নামেন্টে জেলার বিভিন্ন দল অংশগ্রহণ করছে। ম্যাচগুলো ঘিরে দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।