“পাইলট উদ্ধার অভিযানের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র”

“পাইলট উদ্ধার অভিযানের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র”

ছবিঃ সংগৃহীত।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিখোঁজ পাইলট উদ্ধারের অভিযানে ‘অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা’ রয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, এই বিশেষ অভিযানটি আসলে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির একটি প্রতারণামূলক ছক হতে পারে।

বাগাই আরও বলেন, অভিযানের ভৌগোলিক অসঙ্গতি লক্ষ্য করা গেছে। ‘কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশে মার্কিন পাইলট থাকার দাবি করা হয়েছে, কিন্তু এটি মধ্যাঞ্চলীয় ইরানের সেই এলাকা থেকে অনেক দূরে যেখানে তারা বাহিনী নামানোর চেষ্টা করেছিল বা চেয়েছিল।’

তিনি সতর্ক করে বলেন, ‘সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির উদ্দেশ্যে এটি একটি বিভ্রান্তিকর অভিযান হওয়ার সম্ভাবনাকে কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়।’

এর আগে গত শুক্রবার মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধারের দাবি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সেই অভিযানকে ‘সাহসী’ হিসেবে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প। তেহরান এখন সেই দাবির প্রেক্ষিতে এই গুরুতর অভিযোগ উত্থাপন করেছে।