বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রতিকি ছবি
রংপুর সদর উপজেলায় বিষপানে মিম আক্তার (১৩) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার সকালে সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নে এ ঘটনা ঘটে। মিম আক্তার ওই ইউনিয়নের ভেলু পূর্বপাড়া গ্রামের মোকলেছ মিয়ার মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিম পার্শ্ববর্তি মিঠাপুকুর উপজেলার রুপসী উচ্ছ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সকালে পরিবারের সকলের অগোচরে বিষপান করে। এক পর্য়ায়ে ঘরের ভিতরই মারা যায়। পরে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পয়ে থানায় খবর দেয়। এলকাবাসীর ধারণা, পারিবারিক কোন কারণে অভিমান করে আত্মহত্যা করতে পারে মিম।
সদর থানার ওসি জহুরুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ গেছে। প্রকৃত ঘটনা জানার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।