যাত্রাবাড়ীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৬
প্রতিকি ছবি
রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিভিন্ন অপরাধে মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
তিনি জানান, মঙ্গলবার নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, মো. রাতুল (২০), মো. বিল্লাল (৩৮), মো. রিদোয়ান (২৭), হ্যাপী আক্তার ওরফে সুমাইয়া আক্তার (২০), বৃষ্টি (১৮), বর্ষা (১৮), জহিরুল ইসলাম (২৩), গোলাম মাওলা রিপন (৫৩), মোসা. রূপা বেগম (২৯), আজিজুর ইসলাম (২১), মো. বিপ্লব মিয়া (২৪), জীবন (২৩), আবু সালেহ সজিব (৩৬), মীর মনিরুল ইসলাম (৪৫) ও মো. হাসান খোকন (২৭)।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় তিনজন, পুরাতন মামলায় দুইজন এবং গ্রেফতারি পরোয়ানা মূলে দুইজন রয়েছেন। এছাড়া, মোবাইল কোর্টের অভিযানে নয়জনকে গ্রেফতার করা হয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।