ইডেন কলেজের এক কম্পিউটার অপারেটরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
রাজধানীর লালবাগে আইয়ুব আলী (৩৭) নামের ইডেন কলেজের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাতে লালবাগ থানার আতশখানা লেন রোকেয়া ভিলার পঞ্চম তলা ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
আইয়ুব আলী বগুড়ার শাহজাহানপুর উপজেলার সুজাবাদ গ্রামের আব্দুল সোবাহানের ছেলে। তিনি ইডেন কলেজের কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের মোল্লাহ।
তিনি বলেন, সংবাদ পেয়ে বুধবার রাতে লালবাগ থানার আতশখানা লেন রোকেয়া ভিলার পঞ্চম তলা ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে কেন তিনি গলায় ফাঁস দিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিক জানা যায়নি।
বিষয়টি তদন্তের পর বলা যাবে।