চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

প্রতিকী ছবি

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় দর্শনা রেল গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিক খুলনা শহরের জামিলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় দর্শনা মোবারক পাড়ার নানার বাড়ি থেকে মামার সঙ্গে আতিকসহ দুই শিশু বেড়ানোর উদ্দেশ্যে বের হয়। এরপর তারা দর্শনা রেল ক্রসিংয়ের কাছে পৌঁছায়। 

আতিক রাস্তার পাশে খেলা করার সময় দর্শনা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই  মৃত্যু হয়।

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।