মাদারীপুরে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা
ফাইল ছবি
মাদারীপুরের কালকিনিতে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে বাবুল আকন নামে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর হাসান আকনের হাট এলাকায় এ অভিযান চালানো হয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফিন অভিযানের নেতৃত্ব দেন।
তিনি জানান, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অপরাধে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় বিক্রয়ের উদ্দেশ্যে মজুত থাকা প্রায় ৩৫০ লিটার পেট্রোল ন্যায্য মূল্যে বিক্রয় নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।