বৈসু উৎসবে মুখর খাগড়াছড়ি, শোভাযাত্রায় নাচ-গানে উল্লাস
সংগৃহীত ছবি
পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব বৈসু। এ উপলক্ষে বের করা হয়েছে বর্ণিল শোভাযাত্রা।
দীর্ঘ এক বছরের অপেক্ষা শেষে বৈসু শোভাযাত্রায় যোগ দেয় ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ। এ সময় নিজেদের ঐতিহ্যবাহী পোশাক করে শোভাযাত্রকে আরও রঙিন করে তোলে তরুণ-তরুণী ও শিশুরা। পরিবেশন করা ঐতিহ্যবাহী গরয়া ও ত্রিপুরা নৃত্য। আয়োজনে অংশ নিয়ে খুশি তারা।
খাগড়াছড়ি পৌর টাউন হলে সাংস্কৃতিক ডিসপ্লে পরিবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
শোভাযাত্রায় ত্রিপুরাদের ঐতিহ্যবাহী পোশাক আর অলংকার পরিধান করে ঢোল বাদ্যের তালে তালে নৃত্য পরিবেশনা করে খাগড়াছড়ি শহরকে মাতিয়ে তুলে।
টাউন হল থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। নেচে গেয়ে আনন্দ উল্লাসে শহর ছিল উৎসবমুখর।