সব জেলার সদর থানা ‘জিরো কমপ্লেইন’ ঘোষণা: আইজিপি

সব জেলার সদর থানা ‘জিরো কমপ্লেইন’ ঘোষণা: আইজিপি

সংগৃহীত ছবি

দেশের প্রতিটি জেলার সদর থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কমপ্লেক্সের সেমিনার হলে আয়োজিত ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অপরাধে জড়িত হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না; বরং তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়াবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মেধা ও মননশীলতার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে হবে। জ্ঞানার্জনের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে এবং আইন মেনে চলার অভ্যাস তৈরি করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।