সিরাজগঞ্জে ১৫ দিনে হামে আক্রান্ত ১০০ শিশু

সিরাজগঞ্জে ১৫ দিনে হামে আক্রান্ত ১০০ শিশু

প্রতিকি ছবি

সিরাজগঞ্জে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ১৫ দিনে জেলায় ১০০ শিশু হাম রোগে আক্রান্ত হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৩০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ মারা যায়।

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে হামের উপসর্গ নিয়ে ১৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। গত ২৮ মার্চ থেকে হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করেন। গত ১৫ দিনে জেলায় ১০০ শিশু এ রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বর্তমানে ৩০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।  

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমিন বলেন, পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে হামে আক্রান্তদের জন্য বিশেষ আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে