কক্সবাজারে নারীর মরদেহ উদ্ধার

কক্সবাজারে নারীর মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নে হাতের কবজি ও মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকায় একটি ভাড়াবাড়ির পাশ থেকে মরদেহটি পাওয়া যায়। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমী উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন আগে ওই এলাকার একটি বাড়িতে ওই নারী বাসা ভাড়া নেন। এরপর তিনি নিখোঁজ ছিলেন। শনিবার বিকালে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

প্রাথমিক তথ্যানুযায়ী, নিহত নারী ওই বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার কোনো পরিচয়পত্র বাড়ির মালিকের কাছে নেই। ঘটনার পর বাড়ির মালিক পলাতক আছেন।