শিশুদের মেধা ও স্মরণশক্তি বৃদ্ধির আমল
প্রতীকী ছবি।
মেধা (Intelligence) হলো নতুন কিছু শেখা, সমস্যা সমাধান, যুক্তি দিয়ে চিন্তা করা এবং পরিস্থিতি বোঝার জন্মগত ও অর্জিত বুদ্ধিবৃত্তিক ক্ষমতা। অন্যদিকে, স্মরণশক্তি বা স্মৃতিশক্তি (Memory) হলো মস্তিষ্কের তথ্য ধারণ, সংরক্ষণ এবং প্রয়োজনে তা পুনরায় মনে করার ক্ষমতা। মেধা ও স্মৃতিশক্তি পারস্পরিক সম্পর্কিত হলেও ভিন্ন; স্মৃতিশক্তি ধারণ করে, আর মেধা তা বিশ্লেষণ করে।
এবার চলুন আমরা জেনে নিই মেধা ও স্মরণশক্তি বৃদ্ধির দোয়া-
(১) নিয়ত: প্রথমে মনে মনে নিয়ত করুন— ‘হে আল্লাহ! আপনি আমার অন্তর পরিষ্কার করে দিন, আমার স্মরণশক্তি ও বোঝার ক্ষমতা বাড়িয়ে দিন’।
(২) কোরআনের আয়াতসমূহ— সূরা আল-ইনশিরাহ (১–৮) (মনের জড়তা ও অস্থিরতা দূর করে) আলাম নাশরাহ লাকা সদরাক… পূর্ণ সূরাটি ১ বার বা ৩ বার পড়ুন। সূরা ত্ব-হা আয়াত ২৫–২৮
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي
وَيَسِّرْ لِي أَمْرِي
وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي
يَفْقَهُوا قَوْلِي
বাংলা উচ্চারণ: রব্বিশ রহ লী সদরী ওয়া ইয়াসসির লী আমরী
ওয়াহলুল উকদাতাম মিল লিসানী
ইয়াফক্বাহু ক্বাওলী
অর্থ: হে আমার প্রতিপালক! আমার বক্ষ প্রশস্ত করে দিন,
আমার কাজ সহজ করে দিন,
আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। ৩ বার পড়ুন।
(৩) হাদিস থেকে দোয়া—
اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মান ফা‘নী বিমা ‘আল্লামতানী ওয়া ‘আল্লিমনী মা ইয়ানফা‘উনী ওয়া যিদনী ‘ইলমা
অর্থ: হে আল্লাহ! আপনি আমাকে যা শিখিয়েছেন তা দ্বারা আমাকে উপকৃত করুন, আমাকে উপকারী জ্ঞান শিক্ষা দিন, এবং আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। ৩ বা ৭ বার পড়ুন।
(৪) বিশেষ জিকির (মেধা ও হৃদয়ের প্রশান্তির জন্য)
يَا فَتَّاحُ، يَا عَلِيمُ
উচ্চারণ: ইয়া ফাত্তাহু, ইয়া ‘আলীম (৩৩ বার)।
> আমলের নিয়ম (গুরুত্বপূর্ণ)—
ফজরের পর বা পড়াশোনার আগে পড়া উত্তম। চাইলে পানিতে ফুঁ দিয়ে পান করতে পারেন। হারাম কাজ ও গুনাহ থেকে বেঁচে থাকুন (এটি সবচেয়ে শক্তিশালী শর্ত) নিয়মিত করুন মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ইচ্ছায় মেধাশক্তি বৃদ্ধি পেতে থাকবে ইনশাআল্লাহ!
এবং বেশি বেশি দরুদ শরিফ পড়বেন।