ভালুকায় বাবা ও ছেলের দ্বন্দ্বে গোলাগুলি, আহত ৩

ভালুকায় বাবা ও ছেলের দ্বন্দ্বে গোলাগুলি, আহত ৩

প্রতীকী ছবি

ভালুকায় ঝুট ব্যবসা নিয়ে বাবা-ছেলের দ্বন্দ্বের জেরে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে খোকা মিয়া, খোকন ও বকতিয়ার আহাম্মেদ নামের তিনজন আহত হন। তাঁদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া নারিশ কারখানা এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, ঝুট ব্যবসা নিয়ে উপজেলার জামিরদিয়া গ্রামের উপজেলা বিএনপির সদস্য খোকা মিয়া ও তাঁর ছেলে যুবদলকর্মী তোফায়েল আহাম্মেদ রানার বিরোধ চলে আসছিল। খোকা মিয়ার কারণে বাড়ির সামনে নিজের অফিসে বসতে পারছিলেন না ছেলে তোফায়েল আহাম্মেদ।

ঘটনার দিন তোফায়েল আহাম্মেদ লোকজন নিয়ে অফিসে বসেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে মারামারি এবং একাধিক রাউন্ড গুলির ঘটনা ঘটে।

খোকা মিয়া জানান, ছেলের গুলিতে তিনি আহত হয়েছেন। তবে তোফায়েলের বক্তব্য পাওয়া যায়নি। ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, এ ঘটনার তদন্ত চলছে।