মাদারীপুরে সংঘর্ষ-লুটপাটের ঘটনায় গ্রেফতার ১

মাদারীপুরে সংঘর্ষ-লুটপাটের ঘটনায় গ্রেফতার ১

প্রতিকি ছবি

মাদারীপুর শহরের থানতলী ও পাকদী এলাকায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, বাড়িঘর ভাঙচুর ও দোকানপাট লুটপাটের ঘটনায় রাহাত খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় জড়িত সন্দেহে রাহাত খানকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, তার বিরুদ্ধে এলাকায় একটি কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।