সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রতিকি ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মহিদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাঁচগড়গড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মহিদুল ইসলাম ওই গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির সেচ পাম্প চালু করতে যায় মহিদুল।

এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তার সংস্পর্শে আসলে মহিদুল গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল আলম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে