ইসরায়েল পরাজয় পুষিয়ে নিতে আলোচনা করছে : হিজবুল্লাহ

ইসরায়েল পরাজয় পুষিয়ে নিতে আলোচনা করছে : হিজবুল্লাহ

সংগৃহীত ছবি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ বলেছেন, যুক্তরাষ্ট্রে লেবাননকে নিয়ে আলোচনার মাধ্যমে ইসরায়েল নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে চাইছে।

তিনি বলেন, লেবানন সরকারের উচিত তাদের সিদ্ধান্ত আবার ভাবা এবং জনগণের পাশে দাঁড়ানো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়,ফাদলাল্লাহর অভিযোগ, দক্ষিণ লেবানন থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ায় এলাকাটি এখন ঝুঁকিতে পড়েছে। এতে ইসরায়েল সেখানে সহজে কাজ করতে পারছে।

 

তিনি আরো বলেন, ইসরায়েলের চাওয়ায় পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় লেবাননকে রাখা হয়নি। তার মতে, এই আলোচনায় লেবাননকে আলাদা রাখার আমেরিকার যে অবস্থান, সেটি আসলে লেবানন সরকারের নিজের অবস্থানের ওপরই ভিত্তি করে নেওয়া হয়েছে।