অভিনেত্রী বন্যা মির্জার বাবা আর নেই

অভিনেত্রী বন্যা মির্জার বাবা আর নেই

ফাইল ফটো

অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুক মারা গেছেন। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন নাট্যকার মাসুম রেজা।তিনি জানান, রাজধানীর নিজ বাসাতে তিনি (মির্জা ফারুখ) আজ (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। কখন কোথায় তাকে সমাহিত করা হবে তা পরিবারের পক্ষ থেকে এখনও জানানো হয়নি।

বর্তমানে বন্যা মির্জা যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মির্জা ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা পরিদফতরের অবসরপ্রাপ্ত পরিচালক। সহকর্মী, স্বজন এবং ভক্তরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

বন্যা মির্জা ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে এক সময় দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। টিভিতে প্রচারিত ‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’সহ বেশ কিছু দর্শকপ্রিয় ধারাবাহিক ও একক নাটক দিয়ে আলোচনায় এসেছিলেন বন্যা মির্জা। বেশ কয়েকটি সিনেমায়ও তাকে দেখা গেছে।