চীন সফরে রওনা দিয়েছে বিএনপির প্রতিনিধিদল

চীন সফরে রওনা দিয়েছে বিএনপির প্রতিনিধিদল

সংগৃহীত ছবি

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের বিশেষ আমন্ত্রণে দেশটিতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা শুরু করেছে প্রতিনিধি দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ।

 

প্রতিনিধি দলে আরো রয়েছেন আলতাফ হোসেন চৌধুরী, নজমুল হক নান্নু, মোহাম্মদ শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খাইরুল কবির খোকন, মো. হাবিব উন-নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. কামরুজ্জামান, নিলুফার চৌধুরী মনি, সাইয়েদ আল নোমান, মো. মনোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহেম্মেদ, মো. ইউনুস আলী, মো. আমানুল্লাহ ও মীর সোলায়মান।

 

উল্লেখ্য, প্রতিনিধি দলের প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯ এপ্রিল বেইজিংয়ের উদ্দেশে রওয়ানা হবেন।