মাদ্রাসা অধিদফতরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ

মাদ্রাসা অধিদফতরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ

ফাইল ছবি

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।

বুধবার (১৫ এপ্রিল) অধিদফতরের ওয়েবসাইটে এ পরিকল্পনা প্রকাশ করা হয়।

অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ আরিফুর রহমান মজুমদারের স্বাক্ষরিত এক নোটিশে চারটি গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনার কথা জানানো হয়েছে। এগুলো হলো- ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য ও পুষ্টিতে অগ্রাধিকার প্রদান, ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির বাস্তবায়ন।

নোটিশে আরও বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রণীত এই ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতাধীন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন শেষে প্রতিবেদন মহাপরিচালকের কাছে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। নির্ধারিত ই-মেইল ঠিকানা হিসেবে planning.madrasah@gmail.com উল্লেখ করা হয়েছে।