মানিকগঞ্জে ৫ মোটরসাইকেল জব্দ, জরিমানা
ফাইল ছবি
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিষ্ট্রেশন না থাকায় ৩টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তেলের পাম্প ভাঙচুর করার অপরাধে ২ জনকে আটক করা হয়।
বুধবার রাত ১২টায় শিবালয় উপজেলার উথুলী মোড়ে সারমানো ফিলিং ষ্টেশনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রাণী কর্মকার।
বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে তেল শেষ হয়ে গেলে পাম্প কর্তৃপক্ষ তেল দেওয়া বন্ধ করে দেয়। এ সময় মাটরসাইকেল চালকরা উত্তেজিত হয়ে ফেলিংষ্টেশন ভাংচুর করে। এ ঘটনায় ২জনকে আটক করা হয়েছে।
এরা হলেন, সাইফুল ইসলাম (৪৯), পিতা-ফজলাব রহমান, জেলা বগুড়া থানা ধুনুট, গ্রাাম ধুনুট চালাপাড়। থাকেন মানিকগঞ্জের চরবেওথা ভাড়া বাসায়। রাসেল(২৪),পিতা-তাহেজ উদ্দিন, গ্রাম, ঝিটকা হরিরামপুর মানিকগঞ্জ। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েেেছ রলে জানা যায়।
এ বিষয়ে শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন বলেন, উপজেলার সারমানো ফিলিং ষ্টেশনে বুধবার দিবাগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রাণী কর্মকার। রাত ১১টা থেকে প্রশাসন ও পুলিশের উপস্থিতে সুষ্ঠভাবে তেল সরবরাহ করছিল পাম্প কর্তৃপক্ষ। তেল শেষ হওয়র আগ পর্যন্ত শিবালয় থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের টিম উপস্থিত ছিল। তেল শেষ হয়ে গেলে পাম্প কর্তৃপক্ষ ফিলিং ষ্টেশন বন্ধ করে দেয়। মোটরসাইকেল চালকরা এ সময় ইট-পাটকেল নিক্ষেপ করে পাম্প ভাঙচুর করে।