জয়পুরহাটে খাদ্য ও পুষ্টি মেলা
সংগৃহীত ছবি
মানুষকে খাদ্যের প্রতি সচেতন করতে জয়পুরহাটে খাদ্য ও পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতাল চত্বরে কছিমননেছা নার্সিং ইনস্টিটিউট এর উদ্যোগে খাদ্য ও পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়।
মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট সিভিল সার্জন ডা. আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, কছিমননেছা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মাহবুবা খাতুন, ডা. মাহবুব আল ফয়সালসহ আরও অনেকই। মেলায় ১৬ টি স্টলের মাধ্যমে বিভিন্ন ধরনের খাবারের পসরা বসিয়ে সেই খাবারগুলো কোনটিতে কোন ভিটামিন আছে এবং কোন খাবার খেলে পুষ্টি বেশী পাওয়া যায় তা প্রচার করা হয় এবং দর্শনার্থীদের সচেতন করা হয়