জয়পুরহাটে মাদক কারবারি গ্রেফতার
প্রতিকি ছবি
জয়পুরহাটে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট দেলোয়ার হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিকেলে কালাই উপজেলার পাঁচগ্রাম এলাকা থেকে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
আসাদুজ্জামান জানান, বিকেলে পাঁচগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেট বেচাকেনার সময় দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে