চট্টগ্রামে এক সঙ্গে চার শিশুর জন্ম

চট্টগ্রামে এক সঙ্গে চার শিশুর জন্ম

সংগৃহীত ছবি

চট্টগ্রামে এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। গত সোমবার দুপুরে অপারেশনের মাধ্যমে চারটি সন্তানের জন্ম হয়। তবে বিষয়টি গতকাল মঙ্লবার জানানো হয়। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে দুইটি কন্যা সন্তান ও দুইটি পুত্র সন্তান। বর্তমানে মা ও চার নববাজক সুস্থ আছে। তারা শিশু বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে আছে।

জানা যায়, নগরের বেসরকারি পার্কভিউ হসপিটালে তাদের জন্ম হয়। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মুসলিনা আক্তারের তত্ত্বাধানে অপারেশনটি হয়। সহযোগিতায় ছিলেন ডা. মিলি এবং অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. সেহেলী নার্গিস। বর্তমানে নবজাতকরা চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রোকসানা আহমেদের তত্ত্বাবধানে আছে। নবজাতকদের একজন ১ কেজি ৭০০ গ্রাম, একজন ১ কেজি ৮০০ গ্রাম, একজন ১ কেজি ৯০০ গ্রাম ও একজন ১ কেজি ৮০০ গ্রাম ওজনের।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রোকসানা আহমেদ বলেন, তিনজনের মধ্যে একজনকে গত বুধবার রাতে আইসিইউতে রাখা হয়েছিল। তবে আজ ভাল আছে। তাই সবাইকের এখন কেবিনে রাখা হয়েছে। সবাই আগের চেয়ে সুস্থ আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।