হজ ক্যাম্পে গিয়ে হজযাত্রীদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

হজ ক্যাম্পে গিয়ে হজযাত্রীদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে হজ ক্যাম্পে পৌঁছে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী হাজিদের সার্বিক খোঁজখবর নেন। সেই সঙ্গে তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সরকার হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও যাত্রীবান্ধব করতে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।