বন্দরগুলোর ওপর অবরোধ থাকলে পাল্টা ব্যবস্থা নেবে ইরান
সংগৃহীত ছবি
ইরানের বন্দরগুলোর ওপর যদি কোনো ধরনের নৌ-অবরোধ অব্যাহত থাকে, তবে ইরানও তার পাল্টা ব্যবস্থা হিসেবে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের বিষয়ে খোলাসা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান নতুন কিছু কৌশলগত পদক্ষেপ নিতে যাচ্ছে।
মুখপাত্র বাঘাই তার বক্তব্যে তিনটি প্রধান দিক তুলে ধরেছেন। সেগুলো হলো- হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী নৌযানগুলোকে এখন থেকে ইরানের পূর্ব-নির্ধারিত একটি সুনির্দিষ্ট রুট অনুসরণ করে চলতে হবে।
এছাড়াও ইরান নিজেকে হরমুজ প্রণালীর প্রকৃত ‘অভিভাবক’ হিসেবে উল্লেখ করেছে। তবে তারা আরও জানিয়েছে, প্রয়োজনীয় ক্ষেত্রে এবং পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নমনীয়তা প্রদর্শন করবে ইরান।
সূত্র: আলজাজিরা