মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে
ফাইল ছবি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাকে মারধরের অভিযোগে শহীদুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহীদুল ইমলাম স্থানীয় মফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শহীদুল ইসলাম মাদক সেবনের পর নেশাগ্রস্ত হয়ে নিজের মায়ের ওপর শারীরিক নির্যাতন চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে আটক করে। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মাদক ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।