ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে বসতঘর ও দোকান লন্ডভন্ড
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজনগর উপজেলায় গত শনিবার বিকেলে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে দুটি বসত ঘরসহ চারটি দোকানঘর লন্ডভন্ড হয়ে গেছে। উপজেলার পত্তন গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
উপজেলার পত্তন ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মো. নূর ইসলাম জানান, বিকেলে আকাশ কালো হয়ে প্রচণ্ড বেগে ঝড় আসে। এ সময় ঝড়ের তীব্র গতিতে মনিপুর বাজারে চারটি দোকান, বড় পুকুর পাড় ও লক্ষীমোড়া এলাকায় দুটি বসত ঘর মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায়। এছাড়াও ঝড়ের কারণে বেশকিছু জায়াগায় গাছ ভেঙ্গে পড়ে।
বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সাকিনা আক্তার জানান, ঝড়ে কিছু বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর পেয়েছি। সরেজমিনে সার্বিক খোঁজখবর নিয়ে ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।