ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা
ফাইল ছবি
রাজধানী বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ১১৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ ছাড়াও অভিযানকালে মোট ৩৫৭টি গাড়ি ডাম্পিং ও ১৮২টি গাড়ি রেকার করা হয়েছে।
গতকাল শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
রবিবার (১৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে চার বাস, একটি কাভার্ডভ্যান, ১১ সিএনজিচালিত অটোরিকশা ও ১৬ মোটরসাইকেলসহ মোট ৪৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ছয় বাস, একটি কাভার্ডভ্যান, ছয় সিএনজিচালিত অটোরিকশা ও ৩৩ মোটরসাইকেলসহ মোট ৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২ বাস, একটি ট্রাক, ১৪ কাভার্ডভ্যান, ৯৮ সিএনজিচালিত অটোরিকশা ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট তিনশ ২৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে আট বাস, ১৩ ট্রাক, আট কাভার্ডভ্যান, পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ও ১৫টি মোটরসাইকেলসহ মোট ৭০টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১ বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ২৬ সিএনজিচালিত অটোরিকশা ও ৭২ মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে একটি বাস, চার ট্রাক, তিন কাভার্ডভ্যান, ২৯ সিএনজিচালিত অটোরিকশা ও ৭০টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৩টি বাস, দুটি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ২১ সিএনজিচালিত অটোরিকশা ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৮টি বাস, চারটি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজিচালিত অটোরিকশা ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ২৪১টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৩৫৭টি গাড়ি ডাম্পিং ও ১৮২টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।