জাতীয় যুবশক্তির ঢাকা মহানগরের চার ইউনিটে আংশিক কমিটি ঘোষণা
ফাইল ছবি
জাতীয় যুবশক্তির ঢাকা মহানগরের চারটি সাংগঠনিক ইউনিটে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এসব কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে এক বছর।
রোববার (১৯ এপ্রিল) রাতে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হয়েছেন আশিকুর রহমান, সদস্যসচিব ফয়সাল আহমেদ এবং মুখ্য সংগঠক মো. সজীব হোসেন।
ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক হয়েছেন হামজা মাহবুব, সদস্যসচিব গাজী আশিকুর রহমান ফায়েদ এবং মুখ্য সংগঠক নির্মা আক্তার নিপা।
ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হয়েছেন মাহতাব খান বাধন, সদস্যসচিব গোলাম মোনাব্বের এবং মুখ্য সংগঠক মাজহারুল ইসলাম।
ঢাকা মহানগর পশ্চিমের আহ্বায়ক হয়েছেন তৌহিদুল ইসলাম তুহিন, সদস্যসচিব মোহাম্মদ তৌহিদুর রহমান এবং মুখ্য সংগঠক অলক আহমেদ।
নবগঠিত এসব ইউনিটের নেতাদের দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।