কৃষি সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-গিনি
সংগৃহীত ছবি
বাংলাদেশ ও গিনি কৃষিক্ষেত্রে বিশেষ করে চুক্তিভিত্তিক চাষাবাদে সহযোগিতা জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সম্মত হয়েছে। সেনেগালের রাজধানী ডাকারে আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক ফোরামের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও গিনির পররাষ্ট্রমন্ত্রী মরিসসান্দা কুয়াতের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে আজ এ বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বৈঠকে উভয়পক্ষ চুক্তিভিত্তিক কৃষি উদ্যোগের মাধ্যমে সহযোগিতা বাড়ানো এবং বিজনেস টু বিজনেস (বিটুবি) বিনিময় জোরদার করে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে।
এছাড়া, খনিজ সম্পদ, তৈরি পোশাক ও বস্ত্র খাত এবং ওষুধ শিল্পকে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়।
সূত্র : বাসস