মাগুরায় পৃথক অভিযানে আট মাদক কারবারি গ্রেফতার

মাগুরায় পৃথক অভিযানে আট মাদক কারবারি গ্রেফতার

প্রতিকি ছবি

মাদকবিরোধী বিশেষ অভিযানে আট জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে পুলিশ।

এর মধ্যে সকাল ১০টার দিকে শহরের পারনান্দুয়ালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১১০ পিস ইয়াবাসহ ১২টি মামলার আসামি মোহাম্মদ মুরাদ হোসেনকে (৫০) গ্রেফতার করে পুলিশ। তিনি শহরের পারনান্দয়ালী শেখপাড়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে। 

একই সময়ে সদর থানাধীন নতুন বাজার সাহাপাড়া এলাকায় একটি ভবনের সামনে অভিযান চালিয়ে রাজবাড়ী জেলার বারুক গ্রামের শুভ দাস (২৩), ঝিনাইদহ জেলার আরাপপুর এলাকার মো.আরিয়ান রাফি রুহিন (২২) ও ব্যাপারীপাড়া আল সাদিউল ইসলামকে (২৩) গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারদের কাছ থেকে তিন বোতল ফেন্সিডিল, ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

এছাড়া, মাগুরার শ্রীপুরে থানা পুলিশের অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন উপজেলার কাজলী গ্রামের সুরুজ ইসলামের ছেলে আপন আলী (২১), সুরত আলী জোয়ার্দারের ছেলে সোহান জোয়ার্দার (২৬), বারুইপাড়া গ্রামের মৃত ছামাদ খন্দকারের ছেলে মতিয়ার খন্দকার (৬৫) ও মৃত মানিক খাঁর ছেলে নয়ন খাঁ (৪৫)। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শ্রীপুর থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের একটি চৌকস দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় চার জনের কাছ থেকে তল্লাশি চালিয়ে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
এ বিষয়ে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ‘মাগুরায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’