অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি-প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি-প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত।

দেশে হামের প্রাদুর্ভাব ও টিকা সংকটের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিগত সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিনের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, হাম পরীক্ষার কিটের স্বল্পতাও আছে। তবে কিছু কিট ইতিমধ্যে এসেছে, আর কাস্টমসে থাকা কিট দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দুঃখজনক ব্যাপার হলো আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য, সেই সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে আমদানি করা হয়নি। স্বাভাবিকভাবেই যখন এই সমস্যাটি দেখা দেয়, তখন ইউনিসেফ বাংলাদেশকে অনেক হেল্প করেছে। তারা দ্রুত ভ্যাকসিন পাঠিয়েছে। আমরা প্রায় ২ কোটি শিশুকে হামের ভ্যাকসিন দেব।

এ সময় তিনি টেস্ট করার জন্য যে কিট রয়েছে, এটির স্বল্পতা রয়েছে বলে সংসদে উল্লেখ করেন। তিনি বলেন, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। খুব সম্ভবত একটি কিট দিয়ে তিন শিশুকে টেস্ট করা সম্ভব হয়। কিছু কিট এই মুহূর্তে সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে। সেগুলো আমরা দ্রুত ছাড়ানোর ব্যবস্থা ইনশ আল্লাহ করছি।