বিদেশি অস্ত্র-গুলিসহ ‘রইশ্যা ডাকাত’ গ্রেফতার

বিদেশি অস্ত্র-গুলিসহ ‘রইশ্যা ডাকাত’ গ্রেফতার

প্রতিকি ছবি

 

চট্টগ্রামের রাউজানে ডাকাতির একাধিক মামলার আসামি আব্দুর রশিদ প্রকাশ রইশ্যাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পালোয়ানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, স্থানীয়রা অস্ত্রসহ রইশ্যাকে আটক করে। পরে খবর পেয়ে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রইশ্যা ওই এলাকার মৃত বদরুজ মেহেরের ছেলে। তার বিরুদ্ধে রাউজান ও সাতকানিয়া থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

পরবর্তী সময়ে তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।