বগুড়ায় রকি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ায় রকি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতিকি ছবি

বগুড়ার শাজাহানপুরে রকি হত্যা মামলার প্রধান আসামি হারুনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

হারুন শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম নতুনপাড়ার খয়ের প্রামানিকের ছেলে।

তিনি গ্রেফতার এড়াতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকার মোহাম্মদ আরিফ হোসেনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ২৩ এপ্রিল গন্ডগ্রাম উত্তরপাড়ার বিল্লালের ছেলে রকিকে (২৬) মোবাইল ফোনে বনানী এলাকায় দেখা করতে বলেন হারুন। এরপর সেখানে তাকে হাতুড়ি ও রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় রকির মা হালিমা বেগম বাদি হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।