যশোর বোর্ডে অনুপস্থিত প্রায় ২ হাজার, কোন জেলায় কত?

যশোর বোর্ডে অনুপস্থিত প্রায় ২ হাজার, কোন জেলায় কত?

ছবি: সংগৃহীত

ইংরেজি প্রথম পত্রে যশোর বোর্ডে প্রায় ২ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত। রোববার (২৬ এপ্রিল) পরীক্ষা শেষে তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

যশোর শিক্ষাবোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ২৯৯টি কেন্দ্রে কোথাও নকলের অভিযোগে কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।

ইংরেজি প্রথমপত্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২২ হাজার ৪২৭ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ২০ হাজার ৪৫০ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৯৭৭ জন পরীক্ষার্থী।

জেলাভিত্তিক অনুপস্থিতির সংখ্যা অনুযায়ী খুলনায় ২৩২ জন, বাগেরহাটে ১৬৫ জন, সাতক্ষীরায় ২১২ জন, কুষ্টিয়ায় ৩০১ জন, চুয়াডাঙ্গায় ১৩৪ জন, মেহেরপুরে ৮৯ জন, যশোরে ৩২২ জন, নড়াইলে ১০৮ জন, ঝিনাইদহে ৩০১ জন এবং মাগুরায় ১১৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন জানান, সব কেন্দ্রে কঠোরভাবে পরীক্ষা আইন বাস্তবায়ন করা হয়েছে এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হয়নি। 

তিনি বলেন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।