বাক প্রতিবন্ধী সন্তানের হাতে মা খুন
প্রতীকী ছবি
নাটোর সদর উপজেলার মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় ছেলের হাতে খুন হয়েছেন মা। রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে শহীদা বেগম (৫৫) নামের এক নারীকে তার ছেলে আরিফ (বাক প্রতিবন্ধী) আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় মা ও ছেলে দুজনই ঘরে ছিলেন।
পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত নাটোর সদর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা যায়, অভিযুক্ত আরিফ মানসিক বাক প্রতিবন্ধী। আগেও পারিবারিক বিভিন্ন বিষয়ে তার আচরণে অস্থিরতার কথা জানা গেছে।
এদিকে নিহত শহীদা বেগমের মরদেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
এ বিষয়ে নোট সদর থানার ওসি মনসুর রহমান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো করেছে।
ঘটনার তদন্ত চলছে। ছেলে আরিফ পলাতক রয়েছে।