এনবিআরের চেয়ারম্যানের সাথে বিড়ি শিল্প মালিক সমিতির প্রাক-বাজেট আলোচনা সভা

এনবিআরের চেয়ারম্যানের সাথে বিড়ি শিল্প মালিক সমিতির প্রাক-বাজেট আলোচনা সভা

ছবি: প্রতিনিধি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সাথে বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির প্রতিনিধি দলের ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের সভা কক্ষে এ প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতি, ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচার এসোসিয়েশন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি), জাপান টোব্যাকো ইন্টারন্যাশনালসহ সাতটি প্রতিষ্ঠান সভায় অংশ গ্রহণ করেন।

এনবিআরের চেয়রম্যান আবদুর রহমান খানের সভাপতিত্বে বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির প্রস্তাব পেশ করেন অধ্যাপক মুহাম্মদ আব্দুস সবুর।

তিনি বলেন, বিড়ি শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প হিসেবে স্বাধীনতা পরবর্তীকালে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। এই শিল্পে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় ১৮ লক্ষা শ্রমিক জড়িত। বিড়ি শিল্প ও এই শিল্পের সাথে জড়িত শ্রমিকদের রক্ষার্থে আগামী ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের উপর মূসক ও সম্পূরক শুল্ক বৃদ্ধি না করার অনুরোধ করছি। বিড়িতে শুল্ক বৃদ্ধি পেলে নকল বা কমদামি বিড়ির বাজার সম্প্রসারিত হয়। ফলে প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি মালিকরা ক্ষতিগ্রস্থ হয় এবং সরকার বিপুল পরিমান রাজস্ব হারায়। এছাড়া বিড়ির লাইসেন্স থাকলেই ন্যূনতম কর প্রদানের সীমা নির্ধারণ করা হলে নকল ও কমদামি বিড়ি উৎপাদকদের দৌরাত্ম কমবে এবং তারা বিড়ি উৎপাদনে নিরুসাহিত হবে, ফলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে।

এসময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন কর্মকর্তা, বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির প্রতিনিধি আলী সাদাত খান মজলিস, ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচার এসোসিয়েশন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি), জাপান টোব্যাকো ইন্টারন্যাশনালসহ সাতটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।