টিএসসি থেকে ছাত্রলীগ কর্মী আটক, থানায় সোপর্দ

টিএসসি থেকে ছাত্রলীগ কর্মী আটক, থানায় সোপর্দ

প্রতিকী ছবি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতা। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তাকে দেখতে পেয়ে জাতীয় ছাত্রশক্তির কয়েকজন তাকে আটক করেন। 

আটক হওয়া এই নেতার নাম এম সাকিব। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন। 

জুলাই অভ্যুত্থানে সরাসরি শিক্ষার্থীদের ওপর হামলার প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে। এ কারণে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এছাড়া শাহবাগ থানায় তার নামে দুটি মামলা রয়েছে। 

এ বিষয়ে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাক ফারহান হিমেল বলেন, ১৫ জুলাই সে হামলার সঙ্গে জড়িত ছিল এবং ৩ আগস্ট পর্যন্ত বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দিয়েছে। সে ফেসবুকেও বিভিন্ন সহিংসতামূলক পোস্ট দিয়েছে। তাকে দেখার পর আমরা প্রক্টরিয়াল টিমকে ডাকি এবং তাকে শাহবাগ থানায় হস্তান্তর করি।