অবশেষে মুক্তির দারপ্রান্তে বুবলীর ‘ফ্ল্যাশব্যাক’
অবশেষে মুক্তির দারপ্রান্তে বুবলীর ‘ফ্ল্যাশব্যাক’।। ছবিঃ সংগৃহীত।
ঢালিউডে ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় শবনম বুবলীডাক পান কলকতায়। টালিউডে তার কাজে হাতেখড়ি হয় ‘ফ্ল্যাশব্যাক’ নামের একটি সিনেমায়। প্রায় দুই বছর আগে শুটিং শেষ হলেও নানা নানা জটিলতায় আটকে ছিল ছবিটির মুক্তি। দীর্ঘ অপেক্ষার পর আটকে থাকার জট কাটিয়অবশেষেে মুক্তির আলোয় আসছে বুবলীল ‘ফ্ল্যাশব্যাক’। আগামী মে মাসে সিনেমাটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তির পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফ্ল্যাশব্যাক’’ এর গল্প অনেকটা থ্রিলারধর্মী। যৌথ প্রযোজনার এ সিনেমাতে বুবলীকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে। তার বিপরীতে থাকছেন দুই নায়ক অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস। রাশেদ রাহা পরিচালিত এ সিনেমাতে তিনটি ভিন্ন জীবনধারার চরিত্র- শ্বেতা, অঞ্জন ও ডিকেকে ;থেথা যাকে এ অনাকাঙ্খিত পরিস্থিতিতে পরস্পরের মুখোমুখি। পাহাড়ি জনপদে স্বার্থ ও সংঘাতের মধ্যেই প্রেম পাখা মেলে দেয়।
শুটিং শুরুর পর পরই ছবিটি ওঠে আসে আলোচনায়। বুবলীকে একেবারেই ভিন্ন চরিত্রে অভিনয়ে দেখতে দর্শকের মধ্যে তৈরি হয় কৌতুহল। কিন্তু গত দুই বছর ধরে ‘ফ্ল্যাশব্যাকের’ মুক্তি থমকে থাকায় সেই কৌতুহলে ভাটা পড়েছে। আর বুবলী সিনেমায় অভিনয় কমিয়ে দেওয়ায় তাকে ঘিরে আগের মতো ক্রেজ আর নেই।
আবশ্য এসব কথা মানতে নারাজ নির্মাতা রাশেদ রাহা। তিনি মনে করেন , ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার টান টান গতিই দর্শকদের প্রেক্ষাগৃহে নিয়ে আসবে। বাংলাদেশের এই নির্মাতা বলেন, শুরু থেকেই আমি চেয়েছি ছবিটি একসঙ্গে দুই বাংলায় মুক্তি পাক। এরই মধ্যে বাংলাদেশের পরিস্থিতি ছবি মুক্তির অনুকূল মনে না হওয়ায় অমরা একটু সময় নিয়েছি।
‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর। এ ছবি প্রযোজনার দায়িত্বে আছে ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট।