চট্টগ্রামে মাদক মামলায় দু’জনের পাঁচ বছর কারাদণ্ড
ফাইল ছবি
EN
চট্টগ্রামে মাদক মামলায় দ
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মাদক মামলায় দুই আসামির পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মাহমুদ ইসলাম (৪২) ও মো. ইয়াছিন (৩০)। তারা কক্সবাজারের টেকনাফ এলাকার বাসিন্দা হলেও চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকায় বসবাস করতেন।
রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী নাঈম উদ্দীন বলেন, সাক্ষ্যপ্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুই আসামিকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেন আদালত।
মামলা নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট হক সুপার মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মাহমুদ ইসলামের কাছ থেকে ৬০০ পিস এবং ইয়াছিনের কাছ থেকে ৪০০ পিসসহ মোট ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৭ এর তৎকালীন ডিএডি অমল চন্দ বাদী হয়ে নগরের চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন।