গাইবান্ধায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রতিকি ছবি

‎গাইবান্ধায় ৩৫ পিস ইয়াবাসহ সাইমুন হাসান সিফাত (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুন কুমার।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকার একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় সাইমুন হাসান সিফাতকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুন কুমার বলেন, জব্দকৃত এসব ইয়াবার স্থানীয় বাজারমূল্য ৯ হাজার টাকা। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।