ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, ফায়ারকর্মীসহ দগ্ধ ২

ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, ফায়ারকর্মীসহ দগ্ধ ২

প্রতিকি ছবি

 

রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় একটি খাবারের প্যাকেট তৈরির কারখানায় আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যসহ তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কারখানাটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।  

এতে শ্রমিক ও উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের সদস্যরা আহত হন। দগ্ধরা হলেন শ্রমিক সুজন (২২), বাবু (২৪) এবং ফায়ার সার্ভিসের সদস্য নাঈম হোসাইন (২৮)।

দগ্ধদের মধ্যে দুইজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে সুজনের শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে ভর্তি রাখা হয়েছে। ফায়ার ফাইটার নাঈম হোসাইনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপর শ্রমিক বাবু স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক জানান, হাসপাতালে দুইজনকে আনা হয়, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। ফায়ার ফাইটারকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কারখানার শ্রমিক সোহেল জানান, কাজ চলাকালীন হঠাৎ শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে তিনজনই আহত হন।