কুমিল্লায় মে দিবস উপলক্ষে মতবিনিময়

কুমিল্লায় মে দিবস উপলক্ষে মতবিনিময়

সংগৃহীত ছবি

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। শ্রমিক সমাবেশ উপলক্ষে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার কান্দিরপাড়ে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মজিবুর রহমান ভূঁইয়া।

এ সময় তিনি বলেন, আগামীকাল শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে শ্রমিকদের নিয়ে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি থাকবেন কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।

তিনি আরও বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ১৯৬৮ সাল থেকে শ্রমিকদের কল্যাণে সারা দেশে কাজ করে যাচ্ছে।

শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার সহ-সভাপতি মাস্টার ছফি উল্লাহ, সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সহ-সেক্রেটারি মাইন উদ্দিন সরকার।