নেত্রকোনায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
প্রতিকি ছবি
নেত্রকোনায় স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের জেরে বাবুল মিয়া নামের এক ফেরিওয়ালাকে হত্যার ঘটনায় মো. রতন মিয়ার মৃত্যুদন্ডাদশে দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। তৎসহ নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা ও দ্য়ারা জজ মোছা: মরিয়ম মুন মুঞ্জুরী এই আদেশ দেন। দণ্ড পাওয়া আসামি মো. রতন মিয়া নেত্রকোনা জেলা সদরের বরশিকুড়া ডাক্তারবাড়ি এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি জেলার কলমাকান্দা উপজেলার লেইসফিতা ফেরিওয়ালা বাবুল মিয়া (৪০) বাসা ভাড়া নিয়ে নেত্রকোনা শহরের রেলক্রসিং এলাকায় বসবাস করতেন। স্ত্রী সেলিনা আক্তার ঢাকায় বসবাস করতেন। ফেরিওলার সরঞ্জামাদি তার বাসা সংলগ্ন মো. রতন মিয়ার বাসায় তার জিনিসপত্র রেখে যেতেন। সেই সুবাদে রতনের স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের সন্দে তৈরি হলে ফেরিওয়ালাকে পরিকল্পিতভাবে হত্যা করেন।
২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর বাবুল মিয়া নিখোঁজ হলে পরদিন নিজ বাড়ি কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কাকুরিয়া মাছিম দাসপাড়া মরাগাঙ্গে কচুরিপানার নিচে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ছোট ভাই শামীম মিয়া বাড়ি এসে বাদী হয়ে ভাইয়ের খুনের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ছায়া তদন্ত করে মো. রতন মিয়াকে আটক করলে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন কিভাবে বাবুল মিয়াকে হত্যা করেন। পরে একই বছরের ২৯ নভেম্বর একজনকে আসামি করে আদালতে চুড়ান্ত চার্জশীট দাখিল করলে আদালতে ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই আদেশ দেন।