মুন্সিগঞ্জে মাদকসহ ২ কারবারি আটক
ছবিঃ সংগৃহীত।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজা ও বিদেশি মদসহ আ. মান্নান খান (৬৫) ও সাগর খাঁ (২৩) নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল দশটা ৩০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ মশদগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আ. মানান খান লৌহজংয়ের হাট ভোগদিয়া এলাকার আ. আজিজ খানের ছেলে অপর আসামি সাগর খাঁ দক্ষিণ মশদগাঁও এলাকার রশিদ খাঁ এর ছেলে।
পুলিশ জানায়, লৌহজং উপজেলার দক্ষিণ মশদগাঁও এলাকায় আটক সাগরের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আ. মান্নান ও সাগর খা কে ১ (এক) কেজি গাঁজা ও ৭৫০ মিলি ওজনের বিদেশি ভদকাসহ গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও পুলিশ জানায়।