অবশেষে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা ইসির

অবশেষে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা ইসির

অবশেষে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা ইসির।। ছবিঃ সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী জামায়াত জোট ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন অবশেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (০২) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এমন তথ্য সাংবাদিকদের জানান এনসিপির আইনজীবী জহিরুল ইসলাম মূসা

তিনি জানান, আইন অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

এসময় নুসরাত তাবাসসুম বলেন, গেজেট প্রকাশ হওয়ার পর শপথের বিষয় আসবে। দাপ্তরিক কাজ শেষ না হওয়া পর্যন্ত এতো দূরবর্তী চিন্তা করছি না। আমি সংসদে থাকি না থাকি আমি আমার দলের প্রতিনিধি সবসময় করব। এবং আমি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি তা সবসময় মেনে চলব।

গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৪টার পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।