তেজগাঁও বিভাগের পুলিশি অভিযানে গ্রেফতার ৫১

তেজগাঁও বিভাগের পুলিশি অভিযানে গ্রেফতার ৫১

প্রতিকি ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মেহেদী হাসান বিজয় (২২), মো. মইন উদ্দিন তাহসান (২১), মো. জসিম তালুকদার (২৬), মো. দুঃখু মিয়া (১৯), ফাতেমা আক্তার অপি (৩৮), মো. আনোয়ার হোসেন  (২৭), মো. রবিউল আওয়াল  (২৫), মো. ওমর ফারুক রাতুল (২২), মো. আবু বক্কর (৩২), মো.  জনি হোসেন (৩০), মো. সোয়েব (১৯), মোহাম্মদ আলী (২৫), মো. মিন্টু (৩০), মাহবুব রেজা সুজন (৩৫), শাকিল (২৫), মো. রাফি (২৩), মো. কবিরুল ইসলাম (২১), মো. সিয়াম ইসলাম (১৮), মো. রাব্বী (২৫), মো. রনি (১৮), আল আমিন (১৮), মো. শহিন সাইদ (১৮), মো. আল আমিন (২৫), মো. আসাদুল খান (৩৮), মো. আবু হেনা মোস্তফা কামাল (২৩), মোতালেব (৩২), মো. কাউসার হাসান (২৩), মো. এরশাদুল হক (৩২), আনোয়ার হোসেন (৩০), নুর মোহাম্মদ (২৯), মো. রমজান (৫০), মো. শফিকুল ইসলাম (৪০), মো. আ. খালেক (৫০), মো. আপেল মাহমুদ (২৫), মো. আসলাম (৩৯), মো. সোহান (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯), মো. সামির (২১), মো. আবুল হোসেন (২৭), নূর আলম (৩৫), মো. মজনু (৪০), মো. বিল্লাল হোসেন ওরফে রাজিব (২৪), মো. ইমন (১৯), আনোয়ার হোসেন অনিক (২২), মিরাজুল ইসলাম শিপন (১৯), মো. আল আমিন (৩২), মো. দুলু মিয়া (৩৪), আনোয়ার হোসেন (৪৫), মো. বিপ্লব (২৯), আল-আমিন (২৮) ও মো. শিমুল বিশ্বাস (১৮)।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানায় তিন, শেরেবাংলা নগর থানা থেকে ১২, হাতিরঝিল থানা থেকে সাত, আদাবর থানা থেকে ১২, মোহাম্মদপুর থানা থেকে ১২ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পাঁচজন রয়েছেন।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার নাসিরুদ্দিন