খাগড়াছড়িতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল আনসার সদস্যের
প্রতীকী ছবি
খাগড়াছড়ির মহালছড়িতে বিদ্যুতের শর্ট সার্কিটে মো. ফরহাদ (২৬) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার নিজ বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
ফরহাদ মহালছড়ি উপজেলার লেমুছড়ি এলাকার বাসিন্দা আজিবুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ফরহাদ ছুটিতে চার দিন আগে বাড়িতে এসেছিলেন।
শনিবার দুপুরে বাড়িতে অটোরিকশা চার্জ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিটে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির বলেন, নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।