কুড়িগ্রামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন
সংগৃহীত
‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা, স্বপ্নের পথে বিজয়ে সাথে’—প্রতিপাদ্যে কুড়িগ্রামে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। সিলেট স্টেডিয়ামে শনিবার বিকেলে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের ৬৪ জেলার মতো কুড়িগ্রামেও জেলা স্টেডিয়াম মাঠে এর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই-খুদা, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান ও সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান টিউটরসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে বিভিন্ন ইভেন্টে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং রাষ্ট্রীয়ভাবে মেধা বিকাশের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।