বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

প্রতিকি ছবি

রংপুরের পীরগঞ্জে বাবাকে বাঁচাতে গিয়ে আখিরা নদীতে ডুবে লিমন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লিমন মিয়া ওই গ্রামের গোফফার আলীর একমাত্র ছেলে। তিনি পেশায় কৃষিজীবী ছিলেন এবং সম্প্রতি বিয়ে করেছিলেন।

এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় তার বাবা গোফফার আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোফফার আলী বাড়ির পাশের আখিরা নদী পার হয়ে নিজের জমি থেকে কাটা ধান আনতে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ প্রবল স্রোতে তিনি ডুবে যেতে থাকেন এবং সাহায্যের জন্য চিৎকার করেন। এসময় তীরে থাকা ছেলে লিমন মিয়া বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন, যদিও তার সাঁতার ভালো জানা ছিল না।

কিন্তু বাবার কাছে পৌঁছানোর আগেই স্রোতের টানে তিনি তলিয়ে যান।

পরে স্থানীয়রা লিমন মিয়াকে উদ্ধার করে মৃত অবস্থায় পান। অন্যদিকে, তার বাবা গোফফার আলীকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

রামনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লিমনের এমন অকাল মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর।